আড়াইহাজার থানার লুণ্ঠিত ৮ পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজার থানার লুণ্ঠিত ৮ পিস্তল ও গোলাবারুদ উদ্ধার
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪



আড়াইহাজার থানার লুণ্ঠিত ৮ পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত ৮টি পিস্তল, ৯টি ম্যাগাজিনসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার দিবাগত রাতে আড়াইহাজার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় আক্রমণ, ভাঙচুর ও আগুন দিয়ে অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে। পরে র‌্যাব এসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য আড়াইহাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে। পৌরসভা এলাকা থেকে ৮টি পিস্তল, ৯টি পিস্তলের ম্যাগাজিন, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, ৩৯ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৭:১০:২৫   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে ধানের শীষের প্রচারে আনিসুল ইসলাম সানি
মাদক ও সন্ত্রাসমুক্ত আড়াইহাজার গড়ে তুলবো: হাফিজুল ইসলাম
দুর্বল–সবল বলে কিছু নেই, সব প্রার্থী এক: রিটার্নিং কর্মকর্তা
আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে জরিমানা
আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক
আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র মিললো ছাত্রদল নেতার পৈতৃক বাড়িতে
আড়াইহাজারে বাজার-সড়ক মনিটরিং: ৬ মামলায় জরিমানা ৩৯ হাজার
আড়াইহাজারে এলপিজি সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি, জরিমানা
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ: ২ প্রতিষ্ঠান গুড়িয়ে অপরটিকে জরিমানা
পুলিশের ওপর ককটেল ছুড়ে পালাল ডাকাত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ