হ্যাটট্রিক জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ জিতল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » হ্যাটট্রিক জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ জিতল বাংলাদেশ
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪



হ্যাটট্রিক জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ জিতল বাংলাদেশ

হ্যাটট্রিক জয়ে দুই ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ নারী ‘এ’ দল।

রোববার (১৫ সেপ্টেম্বর) সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ম্যাচে ১০ রানে জিতেছে রাবেয়া খানরা।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দলের মোড়কে জাতীয় দলের ক্রিকেটারদের বড় একটি অংশ শ্রীলঙ্কায় গেছে। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাও।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৭ রানের স্বল্প পুঁজি গড়েছিল সফরকারীরা। সর্বোচ্চ ২১ বলে ২৬ রানের ইনিংস খেলেছেন দিলারা আক্তার। জবাবে ৮ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিক শ্রীলঙ্কা।

স্বাগতিক শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেট, দ্বিতীয়টিতে ১০৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। আগামী ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৪৪   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ