৮ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ৮ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪



৮ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

ভারতের ৩৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ। প্রথম সেশনে তিন উইকেট হারানোর পর, দ্বিতীয় সেশনে চার উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছে টাইগাররা। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কা নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ।

চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৬.৫ ওভারে ১১২ রানে ৮ উইকেট। ফলোঅন এড়াতে এখনও প্রয়োজন ৬৫ রান।

লাঞ্চের পর শান্ত ও মুশফিক দ্রুত ফিরে যান। এরপর অবশ্য লিটন ও সাকিব মিলে গড়েন ৫১ রানের জুটি। তবে সাকিব-লিটনকে বেশিদূর এগোতে দেননি রবীন্দ্র জাদেজা। বাউন্ডারিতে ধ্রুব জুরেলের ক্যাচ বানিয়ে ফর্মে থাকা লিটন দাসকে ফিরিয়েছেন এই স্পিনার। ৪২ বলে ২২ রান করে আউট হয়েছেন লিটন।

লিটন আউট হওয়ার এক ওভার পরেই জাদেজার বলে আউট হন সাকিবও। জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে অভিনব কায়দায় আউট হন তিনি। রিভার্স সুইপটা ঠিকঠাক করতে পারেননি সাকিব। বল সাকিবের ব্যাটে লেগে তার বুট ছুঁয়ে উইকেটকিপারের হাতে জমা পড়েছে। টিভি আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন। ৩২ রান করে আউট হয়েছেন সাকিব।

এরপর হাসান মাহমুদকে নিয়ে দলকে সামলাতে চেয়েছিলেন মিরাজ। তবে ৩৭তম ওভারে বুমরাহর বলে স্লিপে কোহলি ক্যাচ দিয়ে ফেরেন হাসান মাহমুদও। আর এতেই শেষ হয় দ্বিতীয় সেশনের খেলা।

ভারতের প্রথম ইনিংস থেকে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ২৬৪ রানে। হাতে আছে মাত্র ২ উইকেট। ভারতের হয়ে ৩টি উইকেট পেয়েছেন বুমরাহ। দুইটি করে উইকেট পেয়েছেন আকাশ দীপ ও জাদেজা।

বাংলাদেশ সময়: ১৫:৫১:০৪   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর
শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলতে আর্জেন্টিনা
বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়ার
আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড
অস্ট্রিয়াকে সহজেই ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ