আওয়ামী লীগ নেত্রী নিলুফার কাছে মিলল ৭৮ এনআইডি!

প্রথম পাতা » চট্টগ্রাম » আওয়ামী লীগ নেত্রী নিলুফার কাছে মিলল ৭৮ এনআইডি!
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪



আওয়ামী লীগ নেত্রী নিলুফার কাছে মিলল ৭৮ এনআইডি!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. নিলুফা ইয়াসমিন (৪০) ও তার স্বামী চিহ্নিত মাদক ব্যবসায়ী মিনার মিয়াকে (৬০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি পাসপোর্ট, ৭৮টি ভুয়া এনআইডি কার্ড, ৫ হাজার ইন্দোনেশিয়ান রুপি, ১ হাজার ১৪০ ভারতীয় রুপি এবং নগদ ১৭ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

ওসি শহিদুল ইসলাম বলেন, শনিবার মধ্যরাতে উপজেলার ইসলামপুরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. নিলুফা ইয়াসমিনের বাড়ি থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি পাসপোর্ট, ৭৮টি ভুয়া এনআইডি কার্ড, ৫ হাজার ইন্দোনেশিয়ান রুপি, ১ হাজার ১৪০ ভারতীয় রুপি এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়। নিলুফা ইয়াসমিনের স্বামী মিনার মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তাদের স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, নিলুফা ইয়াছমিন ও তার স্বামীর বিরুদ্ধে হামলা-বিস্ফোরণের অভিযোগে ইতোপূর্বে মামলা রয়েছে। যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তারের ঘটনায় তাদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৪৩:১৫   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ