রাশিয়ার প্রধানমন্ত্রী সোমবার কিরগিজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাশিয়ার প্রধানমন্ত্রী সোমবার কিরগিজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪



রাশিয়ার প্রধানমন্ত্রী সোমবার কিরগিজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ২১ অক্টোবর সোমবার কিরগিজ মন্ত্রিপরিষদের প্রধান আকিলবেক জাপারভের সাথে আলোচনা করবেন।

রাশিয়ান মন্ত্রিসভার প্রেস সার্ভিসের বরাত দিয়ে মস্কো থেকে তাস এখবর জানায়।

এটি দুই দেশের সরকারের প্রথম যৌথ বৈঠক হতে যাচ্ছে।

মিশুস্তিন ও জাপারভ রাশিয়া-কিরগিস্তান বাণিজ্যিক-অর্থনৈতিক ও সাংস্কৃতিক-মানবিক সহযোগিতার পাশাপাশি ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের কার্যক্রম সম্পর্কিত প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছেন৷

মন্ত্রিসভা বলেছে, ‘বিদ্যুৎ, শিল্প, পরিবহন, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে যৌথ প্রকল্প বাস্তবায়নে বিশেষ মনোযোগ দেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৫:৩০:০৯   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


প্রথমবারের মতো সিরিয়ায় ইরানের হামলা, মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, বড় পরীক্ষার মুখে নেতানিয়াহু
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ