লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ৪০

প্রথম পাতা » আন্তর্জাতিক » লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ৪০
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪



লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ৪০

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার প্রধান শহর বালবেকসহ দেশটির পূর্বাঞ্চলে ইসরাইলি হামলায় ৪০ জন নিহত হয়েছে, উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তুপের নিচে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রথমিক হিসেব অনুসারে, বেকা উপত্যকা ও বালবেক-এ ইসরাইলের ধারাবাহিক হামলায় ৪০ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছে।
এই সংখ্যার মধ্যে বালবেক শহরে ১১ জনের মধ্যে শিকান জেলায় ৯ জন নিহত হয়। শিয়া-সংখ্যাগরিষ্ঠ শহটিরর এক ঘনবসতিপূর্ণ সুন্নি এলাকায় ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠির আধিপত্য রয়েছে।

বালবেকে একজন এএফপি সংবাদদাতা দরিদ্র পাড়ায় হামলার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের নিচে জীবিতদের সন্ধান করতে দেখেছেন বলে জানান। তিনি বলেন, নগরীর বিখ্যাত পালমিরা হোটেলের কাছাকাছি এক হামলায় হোটেলটি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় সেখানে দুজন নিহত হয়েছে।

মন্ত্রণালয় জানায়, নাসরিয়াহ গ্রামে হামলায় ১৬ জন নিহত হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার ও ধ্বংসস্তুপ অপসারণ অভিযান অব্যাহত রয়েছে। ইসরাইলের সেনাবাহিনী লেবাননের পূর্বাঞ্চলে সরে যাওয়ার সতর্কতা জারি করেনি।

দক্ষিণ লেবাননে আন্তঃসীমান্ত গুলি চালানোর এক বছর পর হিজবুল্লাহর শক্ত ঘাঁটি, বৈরুত এবং পূর্ব বেকা উপত্যকায় ২৩ সেপ্টেম্বর থেকে বিমান হামলা বাড়িয়েছে ইসরাইল। এর এক সপ্তাহ পরে দক্ষিণ লেবাননে স্থল সেনা পাঠায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, সেপ্টেম্বরে এক বছরেরও বেশি সংঘর্ষে লেবাননে কমপক্ষে ৩,০৫০ জন নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৮:৫২   ২৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
বড় বিপর্যয়ের মুখে নেতানিয়াহু: ক্ষমতা হারানোর শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ