বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

প্রথম পাতা » চট্টগ্রাম » বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪



বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচরের বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। স্বাধীনতার এ বীর সন্তানের সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন পিবিজিএম পিএসসি। পরে রাঙ্গামাটি সেক্টরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের দেহ সমাহিত করা ও শনাক্তকারী দয়াল কৃঞ্চ চাকমা, বীরেশ্রষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিউগলের করুণ সুর বাজিয়ে সশস্ত্র সালাম প্রদান করে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জাতির এই সূর্য সন্তানকে।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

এ ছাড়া বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফসহ বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে দয়াল কৃঞ্চ চাকমাকে আর্থিক অনুদান প্রদান করেন বিজিবি রাঙ্গামাটির সেক্টর কমান্ডার।

এ দিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি জিমনেসিয়াম চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:০০   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ