ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার

প্রথম পাতা » খুলনা » ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪



ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার

জেলার ভোমরা স্থলবন্দর এলাকায় ট্রাস্টফোর্সের অভিযানে ৩ মে. টন রসুন উদ্ধার করা হয়। এসময় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভোমরা স্থলবন্দর সংলগ্ন মেসার্স আরডি এন্টারপ্রাইজে এ টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সন্ধ্যায় ৬টায় এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভোমরা স্থলবন্দরের মেসার্স আরডি এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান দেশীয় রসুন ভারতে পাচার এবং বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য গুদামজাত করছে। এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় সহকারী পরিচালক মো. মাসুদ রানার নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, এক প্লাটুন বিজিবি সদস্য এবং সাতক্ষীরা সদর থানার ৮ জন পুলিশ সদস্যের একটি দল সদর উপজেলার ভোমরা স্থলবন্দরের মেসার্স আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। টাস্কফোর্সের অভিযানে এসময় ওই প্রতিষ্ঠানের গোডাউন থেকে ৩ টন রসুন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, টাস্কফোর্স দলটি এসময় মেসার্স আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের মালিক পংকজ দত্তকে দেশের রসুন ভারতে পাচার এবং দেশীয় বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য গুদামজাত করার দায়ে ১ লাখ টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:১৭   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন খুলনা রেঞ্জের ডিআইজি
ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক
ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে: আইনমন্ত্রী
গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ খান
গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী
জাতীয় সংকটে একসঙ্গে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব: ডা. শফিকুর রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ার প্রত্যয়
আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
খুলনায় চাকরির প্রলোভনে মানবপাচার, দম্পতি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ