সবাইকে কথা বলার সুযোগ দেয়াই সরকারের প্রধান লক্ষ্য : সুপ্রদীপ চাকমা

প্রথম পাতা » চট্টগ্রাম » সবাইকে কথা বলার সুযোগ দেয়াই সরকারের প্রধান লক্ষ্য : সুপ্রদীপ চাকমা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪



সবাইকে কথা বলার সুযোগ দেয়াই সরকারের প্রধান লক্ষ্য : সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, শুধু লোক দেখানো পরিবর্তন নয়, সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই আন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য।

আজ শনিবার বিকেলে রাঙ্গামাটি সদরে মোনঘর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে আমাদের দায়িত্ব রয়েছে। আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই।

এর আগে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহায়তায় মোনঘর আবাসিক বিদ্যালয় ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাত্রাবাসে এতিম ও দুর্গম এলাকার ছাত্ররা থাকার সুযোগ পাবে।

মোনঘর কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি নিরুপা দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টার সহধর্মিনী নন্দিতা চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্মসচিব) রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, ভান্তে শ্রদ্ধালংকার মাহাথের, মোনঘর আবাসিক বিদ্যালয় ও কলেজের পরিচালক ও অধ্যক্ষ অশোক কুমার চাকমা, মোনঘর কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক কীর্তি নিশান চাকমা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৬:৪৪   ৪৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
পাহাড়ের সব উপজেলায় অ্যাম্বুলেন্স, পর্যটন রোডম্যাপে গুরুত্ব : পার্বত্য মন্ত্রী
তরুণদের সুস্থতা ও শৃঙ্খলাবোধ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ফকির মাহবুব আনাম
টেকনাফ সীমান্তে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
মেঘনায় অবৈধ বালু উত্তোলন, দুটি ড্রেজারসহ আটক ৫
খাগড়াছড়িতে বিশ্ব-শান্তি বুদ্ধধাতু জাদি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন মন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ