নোয়াখালীতে ‘তারুণ্যের উৎসব’ শুরু

প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে ‘তারুণ্যের উৎসব’ শুরু
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫



নোয়াখালীতে ‘তারুণ্যের উৎসব’ শুরু

জেলায় আজ বর্ণাঢ্য আয়োজনে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শুরু হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যুব ও উদ্যোক্তা সমাবেশে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

এরপর একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।

জানা যায়, তারুণ্যের উৎসব ২০২৫’-এর আওতায় আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে আরও অনেক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সফল ব্যক্তিদের সংবর্ধনা, দুর্নীতি বিরোধী সেমিনার এবং পরিবেশ বিষয়ক সেমিনার। এসব কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, বিভিন্ন দপ্তরের প্রধানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর মো. আরিফুল ইসলাম, মো. বনি ইয়ামিন, মো. ফরহাদুল ইসলাম, মাহমুদুল হাসান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১২:৩৯   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ