৮ ডিগ্রির ঘরে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, জনজীবন বিপর্যস্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৮ ডিগ্রির ঘরে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, জনজীবন বিপর্যস্ত
শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫



৮ ডিগ্রির ঘরে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, জনজীবন বিপর্যস্ত

পঞ্চগড়ের তাপমাত্রা নামল ৮ ডিগ্রির ঘরে। প্রচণ্ড শীতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকছে। এ কারণে রাতে সড়কগুলোয় ধীরগতিতে যান চলাচল করছে। হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এ অঞ্চলে তাপমাত্রা রের্কড হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ২ জানুয়ারি সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শীতের কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্তের পরিমাণ। প্রতিদিনই জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, আজ সকালে তেঁতুলিয়ায় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ, এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় ১২-১৩ কিলোমিটার।

বাংলাদেশ সময়: ১১:০৯:৫৬   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
ঝালকাঠিতে ৩১ স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদানের চেক হস্তান্তর
অর্থনৈতিক সংস্কারের সঙ্গে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে : তিতুমীর
সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী
বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী : রুহুল কবির রিজভী
জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না : মৎস্য প্রতিমন্ত্রী
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করল ডিএসসিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ