৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি
শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫



৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি

শক্তিশালী ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বৃহস্পতিবার চিলির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী আন্তোফাগাস্তায় ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পটির গভীরতা ১০৪ কিলোমিটার (৬৪.৬২ মাইল) ছিল বলে জানিয়েছে ইএমএসসি।

বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম চিলি। ১৯৬০ সালে দেশটির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া এলাকায় ৯.৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ সেই ভূমিকম্পে অন্তত ৬ হাজার মানুষের প্রাণহানি হয়।

এর আগে, গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চিলিতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

বাংলাদেশ সময়: ১১:০৬:৪৯   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমালোচনা করায় পোপ লিওকে ধন্যবাদ পেজেশকিয়ানের
শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প
ইরানের ব্যাপারে আর বেশি ধৈর্য ধরতে পারব না: ট্রাম্প
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে ফিরলেন মমতা
হরমুজ সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে: আরাঘচি
বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ