দুই জেলায় বইছে শৈত্যপ্রবাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুই জেলায় বইছে শৈত্যপ্রবাহ
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫



দুই জেলায় বইছে শৈত্যপ্রবাহ

মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে সারাদেশেই বেড়েছে শীতের অনুভূতি। এরমধ্যে উত্তরের দুই জেলা সিরাজগঞ্জ ও পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টা রাত-দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আগামীকাল শনিবার রাতে সারাদেশে তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা ওই পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থার করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এতে আরও বলা হয়েছে, আগামী ৩দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর আগামী ২৪ ঘণ্টা মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

তাপমাত্রার অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টা সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরদিন শনিবার (২৫ জানুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অবশ্য পরদিন রোববার (২৬ জানুয়ারি) সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:২৩   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
আইনজীবী শান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় : পুলিশ
পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইন প্রয়োগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
আগামী সপ্তাহ থেকে গ্যাসসংকট কিছুটা কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন
ঘনিষ্ঠ দৃশ্যে না, ছবি থেকে বাদ পড়েছেন যেসব তারকা
দিল্লির আন্দোলনের বিরুদ্ধে পোস্ট দিয়ে আলোচনায়, কে এই অভিনেত্রী
নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী
বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পূবালী ব্যাংকের উদ্যোগে নগরকান্দায় ক্যাশলেস ‘বাংলা কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ