মিরসরাইয়ে শিক্ষা সফরের বাস খাদে পড়ে আহত ১৫

প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে শিক্ষা সফরের বাস খাদে পড়ে আহত ১৫
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫



মিরসরাইয়ে শিক্ষা সফরের বাস খাদে পড়ে আহত ১৫

চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষা সফরের একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া বাসটির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক পথচারী।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মিঠাছরা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতা। বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলো পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা।

জানা গেছে, শুক্রবার ভোরে শিক্ষা সফরের উদ্দেশ্যে বের হন নারায়ণগঞ্জ তুলারাম কলেজের শিক্ষার্থীরা। ঢাকা-চট্টগ্রামের মিঠাছরা পার হওয়ার সময় এক মানসিক ভারসাম্যহীন লোককে বাঁচাতে গিয়ে মহাসড়কের পাশে খাদে আছড়ে পড়ে তাদের বাস। তবে, বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই লোকটি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১০:৩১   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ