চাঁদপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫



চাঁদপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুর শহরের পুরাণ বাজারে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মো. অভি (১৭) ও মো. নিলয় (২০) নামে দুই জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার দিনগত রাত ১০টার দিকে পুরান বাজার উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অভি পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের এবং নিলয় একই এলাকার মো. সেলিমের ছেলে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, রাতে মোটরসাইকেলযোগে নিলয় ও অভি পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে রওয়ানা হন। ঘটনাস্থলে পৌঁছলে প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে দ্রুতগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা দুজনে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বিল্লাল হোসেন বলেন, “হাসপাতালে আনার পর অভির মৃত্যু হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করলে শহরের ওয়ারলেস বাজার এলাকায় অ্যাম্বুলেন্সে নিলয়ের মৃত্যু হয়।”

ঘটনার সংবাদ পেয়ে নিহতদের স্বজনরা হাসপাতালে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন। পরিবারের লোকজন জানান, নিলয় ও অভি তাদের অভিভাবকদের সঙ্গে ইতালি থাকেন। চাচাত বোনের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দেশে এসেছিলেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ঘটনার পর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান দুটি মরদেহের সুরতহাল করেছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কাভার্ড্যভান (ঢাকা-উ-১৪-৩৭৬৫) জব্দ করে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়েছে এবং হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে আছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং হেলপার আটক আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১১:৫১:১৬   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ