মহেশপুর সীমান্তে আটক ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

প্রথম পাতা » খুলনা » মহেশপুর সীমান্তে আটক ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
বুধবার, ১২ মার্চ ২০২৫



মহেশপুর সীমান্তে আটক ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা বিওপি, সুন্দরপুর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন— নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় উত্তর পূর্ব পাড়া গ্রামের মৃত শ্রীদাম বিশ্বাসের ছেলে শ্রী শ্যামল কুমার ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে শ্রী রতন সরকার।

বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বাঘাডাঙ্গা সীমান্তের ওপারের ১৯৪ বিএসএফের সুন্দরপুর ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে দুই বাংলাদেশিকে আটক করে। পরে তাদের ফেরত পাঠানোর জন্য আহ্বান করে। তাদের আহ্বানে সাড়া দিয়ে পতাকা বৈঠকে বসে বিজিবি। বৈঠকে আটককৃতদের পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে ফেরত দেয় বিএসএফ।
কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৫৬   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ