চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বির ইতিহাস কী বলছে?

প্রথম পাতা » খেলাধুলা » চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বির ইতিহাস কী বলছে?
বুধবার, ১২ মার্চ ২০২৫



চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বির ইতিহাস কী বলছে?

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে হাইভোল্টেজ মাদ্রিদ ডার্বিতে বুধবার (১২ মার্চ) মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ২-১ গোলের জয়ে নির্ভার মার্দিদিস্তারা। এ ম্যাচে জয়ের ধারা ধরে রেখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্য আনচেলত্তির দলের। মেট্রোপলিটানোতে ম্যাচ শুরু হবে রাত ২টায়।

হাইভোল্টেজ ম্যাচ নিয়ে উত্তাপ ফুটবল দুনিয়ায়। প্রথম লেগের জয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। রদ্রিগো ও ব্রাহিম দিয়াজের কল্যাণে স্বস্তির জয় পেয়েছিলো আনচেলত্তির দল। তবে, অ্যাতলেটিকোর মাঠ হওয়ায় ফিরতি লেগের আগেও সতর্ক কোচ।

লা লিগায় সবশেষ ম্যাচে রায়ো ভায়াকোনোকে হারিয়েছে রিয়াল। ২৭ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। ইউরোপ সেরার মঞ্চে সফল দলটার লক্ষ্য সে ধারা অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষেও ধরে রাখা।

এদিকে নিজেদের মাটিতে ছাড় দিতে চাইবে না অ্যাতলেটিকো। লিগের সবশেষ ম্যাচে তারা হেরেছে হেতাফের কাছে। জয়ে ফেরার তাগিদ সিমিওনের দলেরও। ইনজুরি থেকে এ ম্যাচে ফিট হয়ে ফিরছেন জুড বেলিংহ্যাম। দু’দলের ২৩৯ ম্যাচের পরিসংখ্যানে ১১৭ জয় নিয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। ৫৯ জয় আছে অ্যাতলেটিকোর।

শেষ পাঁচবারের দেখায় নগর প্রতিদ্বন্দ্বীদের প্রতিবারই হারিয়েছে রিয়াল। যার মধ্যে ২০১৪ সালে লিসবনে এবং দুই বছর পর মিলানের ফাইনালে অ্যাতলেতিকোকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। এ ছাড়া ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে এবং ২০১৭ সালে সেমিফাইনাল থেকে অ্যাতলেতিকোকে বিদায় করেছিল লস ব্লাঙ্কোজরা। শেষ আটের টিকিট কাটতে হলে এই বিবর্ণ অতীত বদলে দিতে হবে অ্যাতলেটিকোকে।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৩৫   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ