ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫। আসুন একনজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫০৫ - দেশে ফ্রানসিসকো দি আলমেইদা বাইশটি নৌযানের বহর নিয়ে ভারতে শক্তি সংহত করার জন্য পর্তুগাল থেকে যাত্রা করেন।
১৫৭০ - পোপ পঞ্চম পায়াম কর্তৃক ব্রিটেনের রানি প্রথম এলিজাবেথ ধর্মচ্যুত হন।
১৫৮৬ - সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন।
১৬৩৪ - মেরিল্যান্ডে প্রথম বসতি স্থাপনকারীদের আগমন ঘটে।
১৮০৭ - ব্রিটিশ পার্লামেন্ট দাসপ্রথা বিলোপ করে।
১৮৪৩ - টেমস নদীর বিখ্যাত সুড়ঙ্গ খোলা হয়।
১৮৬২ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।
১৮৯৫ - ইতালীয় বাহিনী আবিসিনিয়া (ইথিওপিয়া) দখল করে নেয়।

১৮৯৬ - আধুনিক অলিম্পিক ক্রীড়ার প্রথম স্বর্ণপদক প্রদান করা হয়।
১৮৯৮ - ব্রহ্মচর্য গ্রহণ করায় স্বামী বিবেকানন্দ মার্গারেট এলিজাবেথ নোবেলকে দীক্ষান্তে নিবেদিতা নামকরণ করেন।
১৯৫৭ - যুক্তরাষ্ট্রের শুল্ক বিভাগ অশোভন বক্তব্যের অভিযোগ এনে অ্যালেন গিন্সবার্গের কবিতার কপি বাজেয়াপ্ত করে।
১৯৬১ - ব্রিটিশদের কাছ থেকে কুয়েত স্বাধীনতা লাভ করে।
১৯৬৯ - পাকিস্তানের একনায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন এবং ইয়াহিয়ার নেতৃত্বে নতুন সামরিক শাসন জারি হয়।
১৯৭১ - পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা সহ সারা বাংলাদেশে বাঙালির উপর আক্রমণ শুরু করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
১৯৭১ - শিক্ষাবিদ ও দার্শনিক গোবিন্দচন্দ্র দেব পাক হানাদার বাহিনীর হাতে নিহত হন।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জ্যামাইকা।
১৯৭৫ - সৌদি আরবের বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ তার ভ্রাতুষ্পুত্র ফয়সাল বিন মুসাইদের গুলিতে রিয়াদের রাজপ্রাসাদে নিহত হন।
১৯৮৬ - গণঅভ্যুত্থানে বিশ বছরের অধিক ক্ষমতাসীন শাসক ফিলিপিনের মার্কোসের পতন ঘটে।
১৯৯৪ - হেবরনের ইস্রাহিম মসজিদে উগ্রপন্থি ইসরাইলিরা সেজদারত মুসল্লিদের ওপর গুলি চালালে ৬৩ জন নিহত এবং প্রায় ৫শ’ জন আহত হয়।
২০০১ - মিশরের রাজধানী কায়রোতে ডি-৮-এর তৃতীয় শীর্ষ সম্মেলন শুরু হয়।

জন্ম

১২৫৯ - বাইজান্টাইন সম্রাট আন্ড্রনিকস দ্বিতীয় পালাইওলগস।
১২৯৭ - বাইজান্টাইন আন্ড্রনিকস তৃতীয় পালাইওলগস সম্রাট।
১৮৮১ - হাঙ্গেরীয় পিয়ানোবাদক ও সুরকার বেলা বারটোক।
১৯০৬ - ইংরেজ ইতিহাসবিদ ও সাংবাদিক অ্যালান জন পার্সিভাল টেইলর।
১৯০৮ - ডেভিড লিন, ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ৃ
১৯১৪ - নরম্যান বোরলাউগ, আমেরিকান কৃষি বিজ্ঞানী, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
১৯১৯ - সুবোধকুমার চক্রবর্তী,রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত ভ্রমণকাহিনি লেখক।
১৯২০ - ব্রিটিশ ঔপন্যাসিক পল স্কট।
১৯২১ - সিমন সিনিয়রে, ফরাসি অভিনেত্রী।
১৯২৪ - জাপানি অভিনেত্রী মাচিকো কিও।
১৯২৫ - গুণময় মান্না বাঙালি ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
১৯৪৭ - স্যার এলটন জন, ইংরেজ গায়ক, গীতিকার ও পিয়ানো বাদক।
১৯৪৮ - ভারতের অন্যতম চলচ্চিত্র অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক ফারুক শেখ।
১৯৬২ - মার্কিন অভিনেত্রী মার্শা ক্রস।
১৯৬৫ - আমেরিকান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক সারাহ জেসিকা পার্কার।
১৯৭৬ - ইউক্রেনীয় মুষ্টিযোদ্ধা ওলাডিমির ক্লিটসচক।
১৯৮৭ - নাইজেরিয়ান ফুটবলার ভিক্টর অবিনা।

মৃত্যু

১৬২৫ - ইতালীয় কবি ও লেখক গিয়াম্বাটিস্টা মেরিনো।
১৭৫৪ - একজন ইংরেজ কবি উইলিয়াম হ্যামিলটন।
১৮০১ - জার্মান কবি ও লেখক নোভালিশ।
১৯১৪ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি কবি ও সাহিত্যিক ফ্রেডেরিক মিস্ত্রাল।
১৯৫৫ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা মোহিনী দেবী।
১৯৭৩ - লুক্সেমবার্গ বংশোদ্ভূত আমেরিকান ফটোগ্রাফার, চিত্রকর ও কিউরেটর এডওয়ার্ড স্টেইচেন।
১৯৭৫ - কিং ফয়সাল বিল আব্দুল আজিজ সৌদি আরবের বাদশা।
১৯৭৬ - জার্মান বংশোদ্ভূত আমেরিকান চিত্রশিল্পী ও শিক্ষাবিদ জোসেফ আলবেরস।
২০১২ - ইতালীয় লেখক ও শিক্ষাবিদ আন্তোনিও এন্টোনিও টাবুচি।
২০২০ - নিমাই ঘোষ, ভারতীয় বাঙালি আলোকচিত্রী।

বাংলাদেশ সময়: ১১:৩৪:০৪   ২৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরের সন্তান মোঃ ফজলুর রহমান পিএসসি’র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন
সালথায় আওয়ামী লীগের বিরুদ্ধে মহিলা দলের বিক্ষোভ মিছিল
মধুখালীর মেগচামীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
লকডাউন কর্মসূচির সমর্থনে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মশাল মিছিল
টেকনাফ সীমান্তে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
জন‌সেবার অঙ্গীকা‌রে কাল‌কি‌নি রমজানপুরে চেয়ারম্যান পদে আবদুস সোবহানের প্রার্থীতা ঘোষণা
চাঁদাবাজদের বিএনপিতে থাকার অধিকার নেই: আইনমন্ত্রী
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি
যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ
শহীদ ডা. মিলন দিবসে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ