চট্টগ্রামে শারমিন হত্যা মামলার প্রধান আসামি মঈন গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে শারমিন হত্যা মামলার প্রধান আসামি মঈন গ্রেফতার
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫



চট্টগ্রামে শারমিন হত্যা মামলার প্রধান আসামি মঈন গ্রেফতার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় শারমিন আক্তার হত্যা মামলার প্রধান আসামি মঈন উদ্দিনকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে নগরীর বন্দর থানার নিশ্চিন্তাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৩ এপ্রিল) র‍্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার মঈন উদ্দিন রাঙামাটির কাউখালী থানার বড় বিলি এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে স্ত্রী শারমিন আক্তারকে শারীরিক নির্যাতনের পর বালিশচাপা দিয়ে হত্যা করে মঈন উদ্দিন। ঘটনার পর নিহতের মা পাহাড়তলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য গ্রেফতারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫৬   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ