বজ্রাঘাতে শিশুসহ ৫ জনের প্রাণহানি

প্রথম পাতা » চট্টগ্রাম » বজ্রাঘাতে শিশুসহ ৫ জনের প্রাণহানি
রবিবার, ১১ মে ২০২৫



বজ্রাঘাতে শিশুসহ ৫ জনের প্রাণহানি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রাঘাতে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছে। আজ রোববার (১১ মে) জেলার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় এ হতাহতের ঘটনা ঘটে।

নাসিরনগর উপজেলায় বিকেলে বজ্রাঘাতে শিশুসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন—সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চানপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫), নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের শামসুল হুদা (৫৫) ও চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের আট বছর বয়সী জাকিয়া বেগম। আহতরা হলেন—ভলাকুট ইউনিয়নের হামেদা বেগম (৩৮) ও টেকানগর গ্রামের রিয়াদ মিয়া (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ো বাতাস ও বৃষ্টির সময় বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনা ঘটে। কৃষক আব্দুর রাজ্জাক হাওরে ধান কাটার সময়, শামসুল হুদা বাড়ি ফেরার পথে এবং শিশু জাকিয়া বাড়ির উঠানে খেলার সময় বজ্রাঘাতে প্রাণ হারান। আহত দুজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাছরিন নিহতদের পরিবারকে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে, আজ রোববার বিকেলে আখাউড়া উপজেলায় বজ্রাঘাতে আরও দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—রুটি গ্রামের সেলিম মিয়া (৬০) ও বনগজ গ্রামের জাকির খাঁ (২২)।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন এবং নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১:৫৩:৪৬   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ