আ. লীগের যারা অপকর্মে জড়িত নয় তারা বিএনপিতে আসতে পারে : আমীর খসরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » আ. লীগের যারা অপকর্মে জড়িত নয় তারা বিএনপিতে আসতে পারে : আমীর খসরু
রবিবার, ১৮ মে ২০২৫



আ. লীগের যারা অপকর্মে জড়িত নয় তারা বিএনপিতে আসতে পারে : আমীর খসরু

অবশ্যই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দায়িত্ব ছিল একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দেওয়া।’

আজ রবিবার রাজধানীতে এক সভায় সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি সহাবস্থানের রাজনীতি চায় জানিয়ে আমীর খসরু বলেন, ‘আমরা সাংঘর্ষিক রাজনীতি চাই না।
মানুষ সাংঘর্ষিক মব রাজনীতি আর দেখতে চায় না, ভিন্নমত পোষণ করেও ভিন্ন রাজনৈতিক ধারণা চালু করতে চায় বিএনপি।’

তিনি আরো বলেন, ‘কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের সংস্কার দেখতে চাই না, মানুষ মালিকানা ফিরে পেতে চায়, নির্বাচন চায়। আওয়ামী লীগের যারা অতীতে অপকর্মে জড়িত নয় তারা বিএনপিতে আসতে পারে। দল বিষয় নয়, অপকর্ম না করলে তারা বিএনপিতে আসতে পারে।

তিনি বলেন, ‘জাতি একটা শঙ্কার মধ্যে আছে। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নির্বাচন না দিয়ে অন্যদিকে ধাবিত হচ্ছে। করিডর ইস্যু, বিনিয়োগ সম্মেলন হচ্ছে, বন্দর দিয়ে দিচ্ছে তাদের এসব ক্ষমতা কে দিয়েছে?’

বিএনপির এই নেতা বলেন, ‘চট্টগ্রাম বন্দর অনেক বড় সিদ্ধান্ত।
এ সিদ্ধান্ত নিতে জনসমর্থন লাগবে, রাজনৈতিক সরকার একটি প্রক্রিয়ার মাধ্যমে এমন সিদ্ধান্ত নিতে পারে। এ সিদ্ধান্ত নিতে রাজনৈতিক সরকার প্রয়োজন।’

বাংলাদেশ সময়: ২৩:৪০:৫৭   ২৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালুর উদ্যোগ সরকারের
নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে - স্পীকার
নগরকান্দায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে তালমা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাংশায় ট্রাফিক আইন অমান্য করায় ১৪টি মামলা, মোবাইল কোর্টে বিভিন্ন অঙ্কের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ