আড়াইহাজারে ছাত্রদল নেতা রাহুল ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে ছাত্রদল নেতা রাহুল ইয়াবাসহ গ্রেপ্তার
শনিবার, ২১ জুন ২০২৫



আড়াইহাজারে ছাত্রদল নেতা রাহুল ইয়াবাসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে উপজেলার আড়াইহাজার পৌরসদরের গাজীপুরা এলাকা থেকে এক ছাত্রদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

তারা হলেন- গাইজীপুরা এলাকার জামালের ছেলে ও সরকারী সফর আলী কলেজের ছাত্র সংসদের সম্ভাব্য ভিপি পদপ্রার্থী জাইফুল ইসলাম রাহুল (২০) এবং ইয়াবা ব্যবসায়ি উপজেলার মারুয়াদী এলাকার তুসিম রহমান জয় (২০)। তিনি ওই এলাকার আওলাদ হোসেনের ছেলে।

আড়াইহাজার থানার এসআই সৈকত জানান, তার নেতৃত্বে একদল পুলিশ রাত্রী কালিন ডিউটি চলাকালে ভোররাত অনুমান ৩টার দিকে ওই এলাকায় যান।

এ সময় গ্রেপ্তার দুইজনসহ অজ্ঞাত আরও একজন হাফপ্যান্ট পরিহিত অবস্থায় একটি হোন্ডা যোগে যাচ্ছিলেন। পুলিশ তাদের সিগন্যাল দিলে চালক হোন্ডা থামালে পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।

এ সময় ওই দুজনের দেহ তল্লাশী করলে জয়ের কাছ থেকে ১৫ পিস এবং রাহুলের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার হয়। সেই সঙ্গে তাদের বহনকারী হোন্ডাটিও জব্দ করা হয়। শনিবার দুপুরে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৩০   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ