কুমিল্লায় টিসিবি’র ১,৪৪২ লিটার তেল জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় টিসিবি’র ১,৪৪২ লিটার তেল জব্দ
বুধবার, ২ জুলাই ২০২৫



কুমিল্লায় টিসিবি’র ১,৪৪২ লিটার তেল জব্দ

জেলার বুড়িচং উপজেলার একটি মুদি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বরাদ্দকৃত ১,৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে কাউসার নামে এক মুদি দোকানির দোকান থেকে টিসিবির ৭৯ কার্টুন সয়াবিন তেল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪২ হাজার ২০০ টাকা।

ইউএনও জানান, টিসিবির পণ্য অবৈধভাবে মজুত ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কাউসার স্টোরে বিপুল পরিমাণ টিসিবির তেল পাওয়া যায়।

দোকানদার কাউসার দাবি করেন, তিনি জেলার আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে তেলগুলো কিনে এনে নিজের দোকানে বিক্রির জন্য রেখেছিলেন।

অভিযানের সময় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ হাজার টাকা জরিমানা এবং টিসিবির তেল জব্দ করা হয়।

এ সময় ইউএনও বলেন, ‘এই তেল কীভাবে ব্যবসায়ীর কাছে পৌঁছেছে এবং কোন ডিলারের মাধ্যমে তা এসেছে,সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযানে জব্দকৃত তেল পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে।’

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৫০   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ