প্রতিটি হাসপাতালের জন্য জরুরি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ : স্বাস্থ্য সচিব

প্রথম পাতা » খুলনা » প্রতিটি হাসপাতালের জন্য জরুরি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ : স্বাস্থ্য সচিব
শনিবার, ১২ জুলাই ২০২৫



প্রতিটি হাসপাতালের জন্য জরুরি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ : স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেছেন, প্রতিটি হাসপাতালের জন্য জরুরি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রোগীরা যেমন হঠাৎ করে, জরুরিভাবে আসবে, তেমনি চিকিৎসক ও নার্সদেরও সেভাবে প্রস্তুত থাকতে হবে। এটা স্বাস্থ্য বিভাগের জন্য খুবই চ্যালেঞ্জিং। জরুরি সেবা নিশ্চিতের জন্য সবার আন্তরিক হতে হবে।

আজ শনিবার দুপুরে বাগেরহাট ২৫০শয্যা জেলা হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত স্বাস্থ্য সেবায় কমিউনিটির সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাইদুর রহমান আরও বলেন, বাগেরহাট সদর হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যান মেশিন নাই। খুব দ্রুত সময়ের মধ্যে এই দুটি মেশিন বাগেরহাট সদর হাসপাতালে সরবরাহের চেষ্টা করা হবে।

তিনি বলেন, এছাড়া বাগেরহাট সদর হাসপাতালে যে আইসিইউ রয়েছে, এটি নতুন নয়। চিকিৎসক ও নার্স পেলে আবারো আইসিইউ সেবা চালু করা হবে। হাসপাতালে যে চিকিৎসক সংকট রয়েছে, তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।

খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, সাবেক সচিব ড. মো. মশিউর রহমান, বিএনপি কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, ড. মো. ফরিদুল ইসলাম, ২৫০শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম প্রমুখ।
‎‎
এর আগে হাসপাতাল পরিদর্শন ও নতুন অপারেশন কমপ্লেক্স উদ্বোধন করেন সাইদুর রহমান।
‎
পরে বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ও জেলা শহরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন তিনি।

বাংলাদেশ সময়: ২২:৪২:২১   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ