কুষ্টিয়ায় দুদকের অভিযান, ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাৎ

প্রথম পাতা » খুলনা » কুষ্টিয়ায় দুদকের অভিযান, ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাৎ
রবিবার, ১৩ জুলাই ২০২৫



কুষ্টিয়ায় দুদকের অভিযান, ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাৎ

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুদক। এ সময় দুদক চলমান কুষ্টিয়ার গড়াই নদ খনন কাজের ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে।

রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় দুদকের ৫ সদস্যের টিম অভিযান শুরু করে বেলা ৩টায় শেষ করে।

এ সময় জেলা দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, ড্রেজার বন্ধ থাকলেও সেটি চালু দেখিয়ে তেলের কোটি টাকা আত্মসাত করা হয়েছে। বিল ভাউচার পরীক্ষা-নিরীক্ষা করে অমিল পাওয়া গেছে। তেল সরবরাহকারী প্রতিষ্ঠান মন্ডল ফিলিং স্টেশনের যোগসাজশে তারা তেলের টাকা আত্মসাত করেন।

নীল কমল পাল বলেন, সকল বিষয়ের আলামত সংগ্রহ করে এবং তা আরও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:৪৬   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ