ঝিনাইদহ সীমান্তে স্বর্ণের বার জব্দ

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহ সীমান্তে স্বর্ণের বার জব্দ
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫



ঝিনাইদহ সীমান্তে স্বর্ণের বার জব্দ

জেলার মহেশপুর উপজেলায় আজ ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দু’টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধারকৃত স্বর্ণের দু’টি বারের ওজন ২৩২ গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক আনুমানিক ৩১ লাখ ৫৬ হাজার ৭০৬ টাকা।

আজ শুক্রবার বিজিবি’র মহেশপুর ব্যাটেলিয়নের (৫৮ বিজিবি) মেদিনীপুর বিওপি’র সদস্যরা গয়েশপুর কাদাবাগান এলাকায় অভিযানকালে এ স্বর্ণ উদ্ধার করে।

শুক্রবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন মেদিনীপুর বিওপি’র নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে গয়েশপুর গ্রামের কাদাবাগান এলাকায় একটি মোটরসাইকেলের চালককে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এসময় মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়। পরে জব্দকৃত মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে দু’টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৩২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য আনুমানিক ৩১ লাখ ৫৬ হাজার ৭০৬ টাকা। জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলার সরকারী কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বাংলাদেশ সময়: ২২:০৮:৫৬   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
হাসিনার নিজেকে নিরাপরাধ প্রমাণের পথ বিচারের মুখোমুখি হওয়া: আইনমন্ত্রী
মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ১০৪৩ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ আটক ৩
অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে মানবিক উদ্যোগ বাড়াতে হবে: ডেপুটি স্পিকার
দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার
কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র
স্মার্ট কৃষক কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর
মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য,৭০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ