তারাকান্দিতে শেখ হাসিনার ‘পলায়ন দিবস’ ঘিরে বিএনপির প্রস্তুতি মিছিল ও সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারাকান্দিতে শেখ হাসিনার ‘পলায়ন দিবস’ ঘিরে বিএনপির প্রস্তুতি মিছিল ও সমাবেশ
সোমবার, ২৮ জুলাই ২০২৫



তারাকান্দিতে শেখ হাসিনার ‘পলায়ন দিবস’ ঘিরে বিএনপির প্রস্তুতি মিছিল ও সমাবেশ

জামালপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পলায়ন দিবস’ উদযাপন উপলক্ষে আগামী ৫ আগস্ট জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে।

এই বিজয় মিছিলকে সফল করার লক্ষ্যে সোমবার (২৮ জুলাই) বিকেলে তারাকান্দি প্রধান সড়কে পোগলদিঘা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি প্রস্তুতিমূলক মিছিল ও সমাবেশ করেছেন।

মিছিলটি যমুনা সার কারখানা ইসলামী ব্যাংক মোড় থেকে শুরু হয়ে কান্দাপাড়া বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইসলামী ব্যাংক মোড় এলাকায় এসে শেষ হয়। পরে সেখানেই এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য রাশেদুজ্জামান লিটন এবং পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু।

সমাবেশটি পরিচালনা করেন উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হোসেন অঙ্কন। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পথসভায় বক্তারা আওয়ামী লীগের ‘স্বৈরাচারী’ ও ‘গণবিরোধী’ আচরণের তীব্র সমালোচনা করে বলেন, “জনগণ এখন আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। সামনে গণআন্দোলন আরও তীব্র হবে।”

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৫৩   ২১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় ঘরের আড়ায় মিলল ২৮ বছর বয়সী নারীর মরদেহ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি : কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ