ঝিনাইদহে ব্যবসায়ীর পায়ের রগ কেটে দিলেন প্রতিপক্ষরা

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে ব্যবসায়ীর পায়ের রগ কেটে দিলেন প্রতিপক্ষরা
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫



ঝিনাইদহে ব্যবসায়ীর পায়ের রগ কেটে দিলেন প্রতিপক্ষরা

ঝিনাইদহের শৈলকুপায় আব্দুল জলিল মোল্লা (৭০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছেন প্রতিপক্ষরা। বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে গ্রামের লাঙ্গলবাধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে ।

আব্দুল জলিল মোল্লা ওই গ্রামের মৃত জহর মোল্লার ছেলে। তিনি লাঙ্গলবাঁধ বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

আহতের স্বজনরা জানান, বুধবার রাত ৮টার দিকে জলিল মোল্লা লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে লাঙ্গলবাঁধ বাজার এলাকার সাকোর কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের কয়েকজন তার ওপর হামলা চালান। হামলাকারীরা জলিল মোল্লাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। পায়ের রগ কেটে যাওয়ায় বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসক।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘জলিল মোল্লা নামে এক বৃদ্ধ আহত হয়েছেন শুনেছি। কিন্তু তাদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলাদেশ সময়: ১৫:০৮:২০   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী
যশোর শিশু হাসপাতাল বৃহৎ পরিসরে চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের
কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন খুলনা রেঞ্জের ডিআইজি
ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ