কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫



কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লার কোতোয়ালিতে ৫০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকা থেকে প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মিন্নতনগর এলাকার মো. ইব্রাহিম (৩৮)।

পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেটকার দিয়ে বিপুল পরিমাণ গাঁজা ঢাকায় নেয়া হচ্ছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে এসআই ইকবাল হোসেন, এএসআই রাজিবুল আলম ও সঙ্গীয় ফোর্স প্রাইভেটকারটি আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে ব্যাকডালার মধ্যে রাখা ২৫টি ফোটলায় প্রতিটিতে ২ কেজি করে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১১:৪২   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ