বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক বিশেষ সাঁড়াশি অভিযানে ০১ কোটি ০৬ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ৫১ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ী এবং ৫৫ লাখ ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের একটি পিকআপভর্তি ভারতীয় খাদ্যসামগ্রীসহ মোট ০১ কোটি ০৬ লাখ ৩৬ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সবসময় সীমান্তের নিরাপত্তা ও জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:০৪   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ