বিএনপি একটি সুশৃঙ্খল দল এই বার্তা মানুষের কাছে পৌঁছাতে হবে : আমীর খসরু

প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপি একটি সুশৃঙ্খল দল এই বার্তা মানুষের কাছে পৌঁছাতে হবে : আমীর খসরু
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫



বিএনপি একটি সুশৃঙ্খল দল এই বার্তা মানুষের কাছে পৌঁছাতে হবে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি যে একটি সুশৃঙ্খল দল এই বার্তা মানুষের কাছে পৌঁছাতে হবে। সকলের কাজ এক হবে না। কেউ বাড়ি বাড়ি যাবেন, কেউ লিফলেট বিতরণ করবেন। কেউ এজেন্টে থাকবেন, কেউ প্রচারণা করবেন। সকলে মিলে মিশে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের কাজে কোনো ভেদাভেদ থাকতে পারবে না। সকলে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজে অংশ নেবেন। অতীতে কার সঙ্গে কী হয়েছিল, কে কি করেছিল সব ভুলে যেতে হবে। সুশৃঙ্খলভাবে সকলে কাজ করতে হবে। মানুষের বাড়ি বাড়ি যাবেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ বাসভবনে চট্টগ্রাম-১০ নির্বাচনী আসনের ৮ ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে “মতবিনিময় সভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভিন্ন ভিন্ন কৌশলে এবার নির্বাচনী কাজ করতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। বিএনপি জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়ে এই নির্বাচনে বিএনপি বিজয়ী হবে, ইনশাল্লাহ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন এর সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম, কাজী বেলাল, মনজুর আলম, মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন প্রমুখ।

বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৫:০০   ৪৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে এলো ৬২ হাজার মেট্রিক টন গম
বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ নিহত ৫
পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৯
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
শিশুদের প্রতি জিয়াউর রহমানের ছিল অকৃত্রিম ভালোবাসা ও দরদ : সংস্কৃতি মন্ত্রী
জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে বললেন কৃষিমন্ত্রী
জুলাই সনদ ইস্যুতে ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে বিএনপি’: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ