লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত বেড়ে ৫

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত বেড়ে ৫
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫



লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত বেড়ে ৫

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক এ তথ্য জানান।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন— মোরশেদ আলম, জয়নাল আবেদীন ও হুমায়ুনুর রশিদ। তবে এখন পর্যন্ত আহত কারো নাম-ঠিাকানা জানা যায়নি।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী আনন্দ পরিবহন রহমতখালী খালে পড়ে ডুবে যায়। ঘটনার পর ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনী।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, দুর্ঘটনার পর অচেতন অবস্থায় প্রথমে আমরা ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করেছি। এর মধ্যে দুইজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আরো তিনজন মারা গেছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:২০   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ