বেনাপোল আইসিপিতে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ ২ ভারতীয় নাগরিক আটক

প্রথম পাতা » খুলনা » বেনাপোল আইসিপিতে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ ২ ভারতীয় নাগরিক আটক
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



বেনাপোল আইসিপিতে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ ২ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল আইসিপিতে একটি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার আমদানিকৃত ভারতীয় মরিচ বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলিসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি’র) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল আইসিপির আমদানি-রপ্তানি গেইটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি’র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার মাধ্যমে গোয়েন্দা কার্যক্রম ও নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

আটককৃতরা হলেন ভারতের মধ্যপ্রদেশের বিতুল চন্দ্র শিকড় ওয়ার্ডের জাস পাল সালুজার ছেলে গুরজীত সালুজা (৩১) ও মালকিয়া নাওয়াদিও ছেলে রাম দাস নাওয়াদি (২৪)। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:২১:১২   ৪৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ