ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় প্রধান উপদেষ্টার অনুদানের চেক হস্তান্তর

প্রথম পাতা » খেলাধুলা » ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় প্রধান উপদেষ্টার অনুদানের চেক হস্তান্তর
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় প্রধান উপদেষ্টার অনুদানের চেক হস্তান্তর

জেলার কাউখালীর বাসিন্দা জাতীয় নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের ক্যান্সার চিকিৎসায় প্রধান উপদেষ্টার আর্থিক অনুদানের চেক হন্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় চেক প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে তিন লাখ টাকার অনুদানের চেক দেওয়া হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. আতিকুর রহমান, এনডিসি এস এম মান্নাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঋতুপর্ণার বোন পাম্পি চাকমার কাছে এ চেক হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৬:০৫   ৩৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
ম্যানচেস্টার সিটিকে প্রথম হারের স্বাদ দিল অ্যাস্টন ভিলা
এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক
বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল
কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ