নারায়ণগঞ্জ ক্লাব টেনিস টুর্নামেন্ট উদ্বোধন

প্রথম পাতা » খেলাধুলা » নারায়ণগঞ্জ ক্লাব টেনিস টুর্নামেন্ট উদ্বোধন
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



নারায়ণগঞ্জ ক্লাব টেনিস টুর্নামেন্ট উদ্বোধন

নারায়ণগঞ্জ ক্লাবের টেনিস কোর্ট প্রাঙ্গণে ‘নারায়ণগঞ্জ ক্লাব টেনিস টুর্নামেন্ট ২০২৫’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সম্মানিত সভাপতি এম. সোলায়মান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টেনিস বিষয়ক উপ-কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন টেনিস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মোঃ জাহিদ হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি, সিনিয়র সহ-সভাপতি মারুফ আহম্মেদ, সহ-সভাপতি মোঃ সাইদুল্লাহ হৃদয়, পরিচালনা পর্ষদের সদস্য সেলিমি রেজা সিরাজী, মোঃ তাইজুদ্দিন আহম্মেদ, খান আব্দুল কাদির মাহবুব (বাবু), কাজী আব্দুস সাত্তার ও দিলারা মাসুদ ময়না এবং টেনিস উপ-কমিটির সদস্যবৃন্দ।

উক্ত টুর্নামেন্টে বিপুল সংখ্যক ক্লাব সদস্য অংশগ্রহণ করেন, যা ক্লাবের ক্রীড়া কার্যক্রমকে আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:২২:১৯   ২৭৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল
জোড়া গোলে মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ