আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারাল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারাল বাংলাদেশ
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫



আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারাল বাংলাদেশ

আয়ারল্যান্ডের ইনিংস ব্যবধানে হারটা অনেকটাই নিশ্চিতই ছিল তৃতীয় দিন শেষে। তবে কয়েকজন ব্যাটসম্যানের কারণে কিছুটা প্রতিরোধ গড়েছিল তারা। তবে শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ল সফরকারীরা।

সিলেটে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে আয়ারল্যান্ডকে ২৫৪ রানে অল আউট করেছে বাংলাদেশ। তাতে ইনিংস ও ৪৭ রানে জয় পেয়েছে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল শান্তর দল।

চতুর্থ দিনে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। প্রথম সেশনে ২ উইকেট হারায় আইরিশরা। লাঞ্চের পর তিন উইকেট দ্রুত হারায় তারা।

লাঞ্চের পর শুরুতেই ফিরে যান ফিফটি হাঁকানো অ্যান্ডি ম্যাকব্রাইন। রানার বলে হাসান মুরাদকে ক্যাচ দিয়ে ফেরেন ৫২ রান করে ফেরেন তিনি। এরপর ব্যারি ম্যাকার্থির সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন নিল। জর্ডান নিল ৩৬ রান করে আউট হলে ভাঙে এই জুটি।

নিল ফেরার পরের ওভারেই আউট হন ম্যাকার্থি। তাতে ২৫৪ রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন মুরাদ। ৩ উইকেট নেন তাইজুল এবং ২ উইকেট নেন রানা।

এর আগে প্রথম ইনিংসে ২৮৬ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। জবাবে বাংলাদেশ ৮ উইকেটে ৫৮৭ রান করে ইনিংস ঘোষণা করে। তাতে ৩০১ রানের লিড পেয়েছিল টাইগাররা। সেই রান আর দ্বিতীয় ইনিংসে করতে পারেনি আইরিশরা।

বাংলাদেশ সময়: ১৩:১৫:২৬   ২০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক
বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল
কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার
লিপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় জয়
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
ফোডেনের হ্যাটট্রিকে ম্যান সিটির বড় জয়
শেষ মুহূর্তের ঝলকে বার্সেলোনাকে হারিয়েছে পিএসজি
সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালকে হারিয়ে লিভারপুলের প্রত্যাবর্তন
কুলুসেভস্কির প্রত্যাবর্তন, ইংল্যান্ড তারকার গোলে প্রথম জয় টটেনহ্যামের
প্রথমবার অনজে ডি’অর জিতলেন এমবাপে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ