মেসির ম্যাজিকে ইতিহাস গড়ে ফাইনালে মিয়ামি

প্রথম পাতা » খেলাধুলা » মেসির ম্যাজিকে ইতিহাস গড়ে ফাইনালে মিয়ামি
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



মেসির ম্যাজিকে ইতিহাস গড়ে ফাইনালে মিয়ামি

লিওনেল মেসির ১ গোল ও ৩ অ্যাসিস্টে সিনসিনাতিকে হারিয়ে এমএলএস প্লেঅফ কাপের ফাইনালে উঠলো ইন্টার মায়ামি। সিনসিনাতি হেরেছে ৪-০ গোলে। সেমিফাইনালে নাশভিলের বিপক্ষেও একই ব্যবধানে জিতেছিল তারা, সেদিন মেসি জোড়া গোলের পাশাপাশি করেছিলেন এক অ্যাসিস্ট।

ইন্টার মায়ামির এটা প্রথমবারের মতো এমএলএস প্লেঅফ কাপের ফাইনালে উঠা। ক্লাবের ইতিহাসে তো পারেইনি, ইন্টার মায়ামি লিওনেল মেসিকে দলে ভেড়ানোর দুই প্রথম মৌসুমে ফাইনাল তো দূরের কথা, প্লেঅফেও উঠতে পারেনি। গত মৌসুমে বাদ পড়েছিল প্রথম রাউন্ড থেকে, আর ২০২৩ মৌসুমে তো প্লেঅফে উঠাই হয়নি।

অ্যাঙ্গোলার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেখানে মেসি করেন এক গোল, সেই ফর্ম ইন্টার মায়ামিতে তো টেনে আনলেনই, হলেন আরও ক্ষুরধার। ওহিওর টিকিউএল স্টেডিয়ামে ১৯ মিনিটে এই আর্জেন্টাইন তারকাই হেডে মায়ামির গোলের খাতা খুলেন। প্রথমার্ধে অবশ্য মায়ামি আর গোলের দেখা পায়নি।

মেসি পরের সবগুলো গোলে অবদান রাখেন। মাতেও সিলভেতিকে দিয়ে গোল করার পর জোড়া অ্যাসিস্ট করেন তাদেও অ্যালেন্দের গোলে। স্বস্তির জয় তুলে নিয়ে ফাইনালে উঠলো তারা। ফাইনালে আগামী ২৯/৩০ নভেম্বর মুখোমুখি হবে নিউইর্য়ক সিটির।

মেজর লিগ সকারের এই মৌসুমটা মেসির জন্য স্পেশাল। প্রথম পর্বে সর্বোচ্চ ২৯ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট পুরস্কার। ফলস্বরূপ জায়গা করে নিয়েছিলেন বর্ষসেরা একাদশেও। অবশ্য সতীর্থদের মধ্যে আর কেউ সেই তালিকায় স্থান পাননি। মেসি লিগসেরা একাদশে জায়গা করে নিয়েছিলেন গত মৌসুমেও।

প্লেঅফ পর্বেও মেসির অনবদ্য পারফরম্যান্স। গোল-অ্যাসিস্ট মিলিয়ে মৌসুমপরবর্তী খেলায় তিনি অবদান রেখেছেন ১২ গোলে। ফাইনালে উঠার দৌড়ে তিনি নেতৃত্ব দিয়েছেন একেবারের সামনে থেকে।

বাংলাদেশ সময়: ১১:৩৫:৫২   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল
মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম
ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স
সপ্তাহের ব্যবধানে সদরপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বর্ণাঢ্য র‌্যালি, ফুটবল উন্মাদনায় মুখর জনপদ
গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে নেদারল্যান্ডস
সুইডেনের সাথে ড্র করায় নক আউট পর্বে ব্রাজিলকে পেল জাপান
পেপের জোড়া গোলে শেষ ৩২-এ আইভরি কোস্ট, কুরাসাওয়ের বিদায়
জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে ইকুয়েডর
ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ