রাঙ্গামাটিতে পিআইবির ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে পিআইবির ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫



রাঙ্গামাটিতে পিআইবির ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর উদ্যোগে রাঙ্গামাটিতে সাংবাদিকদের সংবাদ তৈরির প্রচলিত কর্মকৌশলে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বহুমুখী প্লাটফর্মের জন্য সংবাদ তৈরিতে পারদর্শী করার লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ।

বুধবার (২৬ নভেম্বর) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে রাঙামাটি প্রেস ক্লাবের সভাকক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়।

অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ প্রেস ক্লাবের বিভিন্ন সদস্য এবং জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে সাংবাদিকদের মোবাইল সেটিংস, ক্যামেরা সেটিংস এবং ভিডিও ধারণের নিয়মাবলী, মোবাইল শুটিং, মোবাইল সাংবাদিকতা, ডিজিটাল সাংবাদিকতা ও এআইয়ের ব্যাবহার, ফ্যাক্ট চেকিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবে প্রশিক্ষকেরা। আর এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের মাল্টিটাস্কার দক্ষ পেশাশক্তিতে রুপান্তর করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ।

প্রথম দিনে প্রশিক্ষণ পরিচালনা করেন, বাংলানিউজ ২৪ ডট কমের চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার মো. মিনহাজুল আবেদীন। তিনি ডিজিটাল মিডিয়া বিষয়ক বিভিন্ন কলাকৌশল উপস্থাপন করেন এবং সাংবাদিকদের যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে আপডেট থাকার আহ্বান জানান।

আগামী শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে প্রশিক্ষণের মূল্যায়ন শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৫৩   ১৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ