বিএনপি ক্ষমতায় এলে সবাইকে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে : সালাহউদ্দিন

প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপি ক্ষমতায় এলে সবাইকে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে : সালাহউদ্দিন
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫



বিএনপি ক্ষমতায় এলে সবাইকে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া পেকুয়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘কক্সবাজার অঞ্চলের লবণ দিয়ে পুরো দেশ চলে। কিন্তু বর্তমান অস্থায়ী সরকার না বুঝে উৎপাদন মৌসুমে আমদানি শুরু করে দিয়েছে। যার ফলে চাষিরা ন্যায্যমূল্য বঞ্চিত হচ্ছে। এভাবে ন্যায্যমূল্য বঞ্চিত হলে তারা লবণ চাষে আগ্রহ হারিয়ে ফেলবে। তাই আমি বলবো আমাদের লবণ খেয়ে যেনো কেউ নিমকহারামি না করে।’

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে পেকুয়ার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে নির্বাচনি প্রচারণায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, বিএনপি সরকারে থাকলে লবণ চাষিরা ন্যায্যমূল্য পায়। আগামীতেও বিএনপি সরকার গঠন করলে চাষিদের কথা বিবেচনা করে লবণ আমদানি করবে না।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য কৃষি কার্ড, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকার্ড, পরিবারে খাবারের দুশ্চিন্তা দূর করতে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এছাড়াও নির্বাচিত হওয়ার এক থেকে দেড় বছরের মাথায় এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে তারা।

পেকুয়া ও চকরিয়ায় তৃতীয় দিনের মতো গণসংযোগ করছেন সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে মগনামার আল্লামা জাফর শাহ’র (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে গণসংযোগ শুরু করেন। সারাদিন বিভিন্ন এলাকায় পথসভা করার কথা রয়েছে তার।

বাংলাদেশ সময়: ১৭:১৬:০৪   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক : পার্বত্য মন্ত্রী
টেকনাফে বিদেশি পিস্তলসহ ‘ডন রাসেল’ আটক
পটিয়ায় ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছে - অর্থমন্ত্রী
স্থানীয় নির্বাচনে জয়ী হওয়া কঠিন চ্যালেঞ্জ হবে : পানিসম্পদমন্ত্রী
ফেনীতে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি
চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না : রেলমন্ত্রী
সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে - পানি সম্পদ মন্ত্রী
কৃষকের বরাদ্দও খেয়েছেন আ.লীগ নেতাকর্মীরা: কৃষিমন্ত্রী
ইত্যাদি ফাউন্ডেশনের বৃত্তি পেলেন নোয়াখালীর ৫০ শিক্ষার্থী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ