শেষ মুহূর্তের রোমাঞ্চে আশা জাগিয়েও জিততে পারলো না লিভারপুল

প্রথম পাতা » খেলাধুলা » শেষ মুহূর্তের রোমাঞ্চে আশা জাগিয়েও জিততে পারলো না লিভারপুল
সোমবার, ৫ জানুয়ারী ২০২৬



শেষ মুহূর্তের রোমাঞ্চে আশা জাগিয়েও জিততে পারলো না লিভারপুল

উত্তেজনা আর রোমাঞ্চ ছড়ালো ম্যাচের একেবারে শেষ দিকে। শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে জয়ের সম্ভাবনা জাগাল লিভারপুল, তবে শেষ মুহূর্তে অলরেডদের সেই আশায় গুড়েবালি। রোববার (৪ জানুয়ারি) প্রতিপক্ষের মাঠে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারালো তারা।

হ্যারি উইলসনের গোলে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। পরে সফরকারীদের সমতায় ফেরান ফ্লোহিয়ান ভিয়েৎস। যোগ করা সময়ে হাকপোর গোলে এগিয়েও যায় তারা। তার তিন মিনিট পর সমতা টানেন হ্যারিসন রিড।

গত বছরের শেষদিকে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল লিভারপুল। প্রিমিয়ার লিগে টানা তিনটিসহ সব মিলিয়ে টানা চার ম্যাচ জিতে বছর শেষ করে তারা। কিন্তু নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে ড্র করে লিডস ইউনাইটেডের সঙ্গে। এবার পয়েন্ট টেবিলের নিচের সারির দলের বিপক্ষে আবারও হোঁচট খেল তারা।

২০ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। ২৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ফুলহ্যাম।

ম্যাচের শুরুর দিকেই পিছিয়ে পড়ে লিভারপুল। রাউল হিমেনেসের চমৎকার এক ওয়ানটাচ পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে আলিসনকে পরাস্ত করেন হ্যারি উইলসন। প্রথমে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও, ভিএআরের সাহায্যে পরে গোলের বাঁশি বাজান রেফারি।

৫৭তম মিনিটে কনর ব্র্যাডলির পাস ধরে সমতা টানেন ভিয়েৎস। বল পায়ে দারুণ নৈপুণ্যে ড্রিবলিং করে এগিয়ে, ডি-বক্সে কয়েকজনের মধ্যে থেকে ছোট পাস বাড়ান ব্র্যাডলি আর প্রথম ছোঁয়ার শটে বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডান দিক থেকে সতীর্থের ক্রসে প্রতিপক্ষের পায়ে লেহে বল চলে যায় হাকপোর কাছে। পরে সহজেই ডান পায়ের শটে বল লক্ষ্যে পাঠান তিনি।

যদিও তাদের ওই আনন্দ স্থায়ী হয় কিছুক্ষণ। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার রিড। আর তাতেই ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

বাংলাদেশ সময়: ১১:৩১:২৮   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ