গোলবন্যায় রেকর্ড ভাঙল বায়ার্ন, শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে

প্রথম পাতা » খেলাধুলা » গোলবন্যায় রেকর্ড ভাঙল বায়ার্ন, শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬



---

বুন্দেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করতে দরকার ছিল মাত্র একটি গোল। তবে থেমে থাকেনি বায়ার্ন মিউনিখ। সেন্ট পাউলির বিপক্ষে পুরো ম্যাচেই গোলের উৎসব করে নতুন ইতিহাস গড়ার পথে আরও বড় পদক্ষেপ নিল তারা।

শনিবার (১১ এপ্রিল) প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলে জয় পেয়েছে বায়ার্ন। বিস্ময়করভাবে দলের প্রধান গোলদাতা হ্যারি কেইন পুরো ম্যাচেই বেঞ্চে বসে সতীর্থদের দাপট উপভোগ করেন।

ম্যাচের নবম মিনিটেই কাছ থেকে হেড করে চলতি মৌসুমে দলের ১০১তম গোলটি করেন জামাল মুসিয়ালা। এর মাধ্যমে ১৯৭১/৭২ মৌসুমে নিজেদের গড়া ১০১ গোলের রেকর্ড স্পর্শ করে বায়ার্ন।

২৯ ম্যাচেই বায়ার্নের গোলসংখ্যা এখন ১০৫, যেখানে এখনও পাঁচ রাউন্ড বাকি। ফলে রেকর্ডটি আরও অনেক দূর নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে।

বাংলাদেশ সময়: ১১:৫৫:৩০   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ