তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল ইন্টার

প্রথম পাতা » খেলাধুলা » তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল ইন্টার
সোমবার, ৪ মে ২০২৬



তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল ইন্টার

ম্যাচ শুরুর আগেই সান সিরোর বাইরে উৎসবের আমেজ তৈরি হয়েছিল। শিরোপা নিশ্চিত করতে ইন্টার মিলানের দরকার ছিল মাত্র এক পয়েন্ট, তবে জয় দিয়েই কাজটা সেরে ফেলল তারা। পার্মাকে ২-০ গোলে হারিয়ে এক মৌসুম পর আবারও সিরি ‘আ’ শিরোপা নিজেদের করে নিল ক্রিস্টিয়ান কিভুর দল।

রোববার (৩ মে) রাতে ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই দলকে এগিয়ে দেন মার্কাস থুরাম। এরপর শেষ দিকে হেনরিখ মিখিতারিয়ান গোল করে জয় নিশ্চিত করেন।

ইতালির শীর্ষ লিগে এটি ইন্টারের ২১তম শিরোপা, যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ সফল ক্লাব হিসেবে আরও দৃঢ় করেছে। ৩৬টি শিরোপা নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস।

তিন রাউন্ড বাকি থাকতেই শিরোপা পুনরুদ্ধার করেছে ইন্টার। ৩৫ ম্যাচে ২৬ জয় ও ৪ ড্রয়ে তাদের সংগ্রহ ৮২ পয়েন্ট। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন নাপোলি।

এসি মিলান ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয়, আর জুভেন্টাস ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। পঞ্চম স্থানে থাকা কোমোর পয়েন্ট ৬২, যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে।

অন্যদিকে, ৩৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে রয়েছে পার্মা।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৩১   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ