চট্টগ্রামে ৬৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে ৬৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১
সোমবার, ১ জুন ২০২৬



চট্টগ্রামে ৬৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

জেলার মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জে ৬৮ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবু মোল্লা (৪৫) নামে এক প্রাইভেট কার চালককে গ্রেফতার করেছে পুলিশ।

কক্সবাজার থেকে প্রাইভেটকারে করে ঢাকায় পাচারের পথে জব্দ করা ইয়াবাগুলোর বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আটক বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে।

সোমবার (১ জুন) জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে গাড়িটি থামানো হয়। এ সময় ঢাকা মেট্রো-গ ৩৪-৭৬৮৯ নম্বরের গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সেটিকে আটক করে। পরে গাড়ির পেছনের অংশে বিশেষভাবে লুকানো সাতটি প্যাকেট থেকে ইয়াবা জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটে প্রায় ১০ হাজার পিস করে ইয়াবা ছিল। মোট ৬৮ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয় বলে জানায় পুলিশ।

ওসি আব্দুল হালিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক গাড়িচালক বাবু মোল্লা একটি বড় মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৩০   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, ৬ ইঞ্চি করে খোলা হলো সব জলকপাট
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী
বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী
বন্যা-পাহাড় ধসে মৃতদের পরিবারের পাশে জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ