দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটির ৪৪ আশ্রয়কেন্দ্র

প্রথম পাতা » চট্টগ্রাম » দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটির ৪৪ আশ্রয়কেন্দ্র
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬



দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটির ৪৪ আশ্রয়কেন্দ্র

দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় রাঙ্গামাটিতে সর্বমোট ৪৪টি আশ্রয়কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

বর্ষা মৌসুমে বন্যা ও পাহাড় ধসসহ সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, আগাম সতর্কতা এবং ত্রাণ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ তথ্য জানানো হয়।

রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন এবং রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় যুক্ত ছিলেন।

সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে টানা ১২ ঘণ্টা ভারী বৃষ্টিপাত হলেই পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। এই ঝুঁকি এড়াতে পাহাড়ের ঢালে ও পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় রাঙ্গামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ১১টি এবং পুরো জেলায় সর্বমোট ৪৪টি আশ্রয়কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে একযোগে কাজ করতে হবে। বর্ষা মৌসুমে পার্বত্য এলাকায় পাহাড় ধসের প্রবল আশঙ্কা থাকে। তাই জেলা ও উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাসরত জনগণকে সচেতন করতে এবং তাদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনতে মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ তৎপর থাকতে হবে।

সভায় সম্ভাব্য দুর্যোগ পরবর্তী সময়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা, শুকনো খাবার ও পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রাখা এবং দুর্যোগকালীন জরুরি যোগাযোগ ব্যবস্থা সচল রাখার বিষয়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৯:২৯   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ