প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ফরিদপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ফরিদপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
শুক্রবার, ২৬ জুন ২০২৬



প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ফরিদপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ফরিদপুরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টায় শহরের মুজিব সড়কে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা, ফরিদপুর।
মানববন্ধনে বক্তারা বলেন, “সরকার পরিবর্তন হলেও মাদকসেবন ও মাদক ব্যবসার কোনো পরিবর্তন আসে না। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায়, প্রবীণ শিক্ষক আজাদ আবুল কালাম, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য মো. রফিকুজ্জামান, সংস্কৃতিকর্মী সিরাজ এ কবীর, টিআইবির আঞ্চলিক সমন্বয়কারী গোলাম মোস্তফা, ফরিদপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হোসনে আরা খানম, ফরিদপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাসান উজ্জামান, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রুবিয়া মিল্লাত, বেসরকারি উন্নয়ন সংস্থা বিএফএফ-এর নির্বাহী পরিচালক আনম আব্দুল হাদী এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ খান বাদলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, মাদকের কারণে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক নির্মূলে শুধু মাদকসেবী বা খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, বরং মাদকের উৎস ও সরবরাহ চক্র ভেঙে দিতে হবে। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
ফরিদপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাসান উজ্জামান বলেন, মাদক মোকাবিলায় নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে এবং জেলার সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে।
সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য মো. রফিকুজ্জামান বলেন, মাদকের কারণে অসংখ্য পরিবার ধ্বংস হচ্ছে। মাদক এখন ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সামাজিক মানসিকতার পরিবর্তন এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায় বলেন, মাদকের সরবরাহ বন্ধ করা গেলে মাদকসেবনও অনেকাংশে কমে আসবে। তাই সরবরাহকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রথম আলো বন্ধুসভা ফরিদপুরের ম্যাগাজিন বিষয়ক সম্পাদক মো. মাফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০:৪৩:৩৬   ৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামি একাদশে আছেন কারা
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৩২
চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
মারা গেছেন অভিনেত্রী টেডি মুর
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে : গয়েশ্বর চন্দ্র রায়
সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ