পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর উপস্থিতিতে নগরকান্দায় কৃষি উপকরণ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর উপস্থিতিতে নগরকান্দায় কৃষি উপকরণ বিতরণ
শুক্রবার, ২৬ জুন ২০২৬



পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর উপস্থিতিতে নগরকান্দায় কৃষি উপকরণ বিতরণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের নগরকান্দা উপজেলায়২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শুক্রবার বিকেলে নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৮ শত কৃষক-কৃষাণীর মাঝে আমন ধান বিজ আমের চারা ছবেদা চারা ও সরকারি কৃষি সহায়তা হিসেবে অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন ।

এছাড়া ও উপস্থিত ছিলেন উপজেলা সরকারী কমিশনার ভূমি আফরোজা হক তানিয়া, থানা অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ, উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূলভিত্তি। কৃষকদের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার কৃষি খাতে বিভিন্ন ধরনের সহায়তা ও প্রণোদনা প্রদান করে যাচ্ছে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত হওয়ার আহ্বান জানান এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন। উন্নতমানের বীজ ও সার ব্যবহারের ফলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী হবে।অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের হাতে বিনামূল্যে কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় কৃষকরা সরকারের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও কৃষি খাতে এমন সহায়তা অব্যাহত রাখার দাবি জানান

বাংলাদেশ সময়: ২০:৪৭:৩৫   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ