ফরিদপুরে তিনদিনব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে তিনদিনব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
শুক্রবার, ২৬ জুন ২০২৬



ফরিদপুরে তিনদিনব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

ফরিদপুর জেলা প্রতিনিধি : এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে তিনদিনব্যাপী ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ এনজিও ফোরাম প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এডাব ফরিদপুর জেলা কমিটির সভাপতি মো. বিলায়েত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এডাব ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য মনিরুজ্জামান মনির, সিরাজুল ইসলাম এবং এডাবের বরিশাল অঞ্চলের সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন বাবু।
বক্তারা বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দক্ষতা বৃদ্ধি বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন। সদস্য সংগঠনগুলোর আইটি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে তারা আশা প্রকাশ করেন।
তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের এডাবভুক্ত বিভিন্ন সদস্য সংগঠনের আইটি কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে তথ্যপ্রযুক্তির বিভিন্ন ব্যবহারিক বিষয়, আধুনিক ডিজিটাল টুলস এবং আইসিটি ব্যবস্থাপনা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ২০:৫০:০১   ৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ