সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার
সোমবার, ২৪ আগস্ট ২০২৬



সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ ফিরোজ মিয়া (৩৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

​পুলিশ জানায়, রবিবার রাতে নিয়মিত টহল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে এক পরোয়ানাভুক্ত আসামী ভবানীপুর গ্রামে অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করে ভোরে আসামী ফিরোজ মিয়ার বসতবাড়ি সংলগ্ন কাঁচা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় ফিরোজকে হাতেনাতে আটক করা হয়। তবে তার সাথে থাকা অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ফিরোজের পরহিত লুঙ্গির কোঁচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ স্বীকার করেছে যে, সে পলাতক আসামী মোঃ লাভলু মিয়া (৪২) ও হুমায়ুনের (৩৮) সহায়তায় বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে এলাকায় বিক্রি করে আসছিল।

​সরিষাবাড়ী থানার তথ্যমতে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

​সোমবার সকালে ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ)/৪১ ধারায় নতুন মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামীকে জেলহাজতে পাঠানোর আবেদন জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২২:৪০:৩২   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সুনির্দিষ্ট সংস্কারের পাশাপাশি বাজেট বৃদ্ধি করেছে সরকার - স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার - আসাদুল হাবিব দুলু
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু
আলফাডাঙ্গায় মধুমতির ভাঙন রোধে ১৪ হাজার জিওব্যাগ ফেলা শুরু
সালথায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ
সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ