কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

প্রথম পাতা » খেলাধুলা » কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২



কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মরুর বুকে বিশ্ব ফুটবল আসরে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

ডু অর ডাই ম্যাচের আগে আর্জেন্টাইন শিবিরে বেশ কিছু ইনজুরির শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত সেরা একাদশই পাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

ইনজুরির শঙ্কা উড়িয়ে দিয়ে ফিরছেন আর্জেন্টিনার মিডফিল্ডের মূল ভসরা রদ্রিগো ডি পল। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামেনি ডি মারিয়া। তবে উরুর চোট থেকে সেরে উঠেছেন এই উইঙ্গার। ডাচদের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন তিনি, এটা বলাই যায়। বরাবরের মতো লে আলবিসেলেস্তেদের গোলপোস্ট অক্ষত রাখার দায়িত্বে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ।

সেলেসাওদের মূল রক্ষণভাগের দায়িত্বে থাকবেন ওটামেন্ডি ও রোমেরো। লেফট ব্যাক ও রাইট ব্যাক থেকে তাদের সঙ্গে থাকবেন মলিনা এবং আকুনা।

আক্রমণভাগে বিশ্বসেরা লিওনেল মেসির সঙ্গে থাকবেন আলভারেজ ও ডি মারিয়া। মধ্যমাঠে ডি পলের সঙ্গে মার্ক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, মলিনা, রোমেরো, ওটামেন্ডি, আকুনা, রদ্রিগো ডি পল, মার্ক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ডি মারিয়া, লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৫৯   ৪৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কিরগিজস্তানের ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল ফর্টিস
প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামি একাদশে আছেন কারা
বাবার শেষ বিদায়ের শোকের মাঝে আইনি পদক্ষেপ নিতে পারেন মেসি
১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি
অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
কমলাপুর স্টেডিয়ামে সব দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ