রেল ক্রসিংগুলিতে ওভারপাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে : সড়ক পরিবহন মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রেল ক্রসিংগুলিতে ওভারপাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে : সড়ক পরিবহন মন্ত্রী
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩



রেল ক্রসিংগুলিতে ওভারপাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে : সড়ক পরিবহন মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশের সড়ক পথে রেল ক্রসিংগুলিতে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে ভবিষ্যৎ প্রকল্পের আওতায় রেলওয়ে ওভারপাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সরকারি দলের সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সারাদেশে সড়ক পথে রেল ক্রসিংগুলিতে দুর্ঘটনা প্রতিরোধে নিরাপদ ও নিরবচ্ছিন্ন যানবাহন চলাচলের জন্য বিভিন্ন প্রকল্পের আওতায় রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হয়ে থাকে। ইতোমধ্যে দেশব্যাপি সড়ক পথে রেল ক্রসিংগুলিতে দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ২২টি রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, চলমান বিভিন্ন মেগা প্রকল্পের আওতায় রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ চলমান রয়েছে এবং অন্যান্য ভবিষ্যৎ প্রকল্পের আওতায় রেলওয়ে ওভারপাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সকল রেলওয়ে ওভারপাস নির্মাণের ফলে রেল ক্রসিংয়ে দুর্ঘটনা এবং যানজট অনেকাংশে কমে আসবে এবং সড়কে নিরাপদ ও নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করা যাবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫০   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ